মৌজা ম্যাপ
বিভাগ, জেলা, উপজেলা/থানা ও মৌজার নাম বা জেএল নম্বর দিয়ে বাংলাদেশের মৌজা ম্যাপ (আর.এস, সি.এস/এস.এ) খুঁজুন — তারপর ইমেইলে রিকুয়েস্ট করে ম্যাপ সংগ্রহ করুন।
যেসব জেলার মৌজা ম্যাপ আছে
রাজশাহী বিভাগ
জনপ্রিয় মৌজা
কীভাবে মৌজা ম্যাপ পাবেন
- খুঁজুনবিভাগ → জেলা → উপজেলা → মৌজা বাছুন, অথবা মৌজার নাম/জেএল নম্বর লিখে সার্চ করুন।
- রিকুয়েস্ট করুনমৌজার পাতায় দরকারি সিট বেছে নাম ও ইমেইল দিয়ে রিকুয়েস্ট পাঠান।
- ইমেইলে লিংক পানযাচাইয়ের পর আপনার ইমেইলে ডাউনলোড লিংক যাবে — নির্দিষ্ট সময় ও নির্দিষ্ট সংখ্যক বার ডাউনলোড করা যাবে।
তালিকায় নেই? যেকোনো মৌজার ম্যাপ রিকুয়েস্ট করুন
ম্যাপ সরাসরি ডাউনলোড করা যায় না। রিকুয়েস্ট পাঠালে আমরা যাচাই করে আপনার ইমেইলে একটি ডাউনলোড লিংক পাঠাব — লিংকটি ৭ দিন পর্যন্ত কাজ করবে।
মৌজা ম্যাপ সম্পর্কে জানুন
মৌজা ম্যাপ কী?
মৌজা হলো ভূমি জরিপের সবচেয়ে ছোট প্রশাসনিক একক। প্রতিটি মৌজার একটি নকশা বা ম্যাপ থাকে, যেখানে প্রতিটি জমির দাগ নম্বর, সীমানা, রাস্তা, খাল-বিল ও পুকুর আঁকা থাকে। জমি কেনার আগে দাগের অবস্থান ও সীমানা মিলিয়ে দেখতে, নামজারি, মামলা বা জমি মাপজোখে মৌজা ম্যাপ দরকার হয়।
জেএল নম্বর কী?
জেএল (জুরিসডিকশন লিস্ট) নম্বর হলো একটি উপজেলার ভিতরে প্রতিটি মৌজার নির্দিষ্ট ক্রমিক নম্বর। একই নামের একাধিক মৌজা থাকতে পারে, তাই নাম ও জেএল নম্বর মিলিয়ে সঠিক মৌজা চিনতে হয়। খতিয়ান বা দলিলের উপরের অংশে জেএল নম্বর লেখা থাকে। একই মৌজার জেএল নম্বর আলাদা জরিপে (যেমন সি.এস ও আর.এস) আলাদা হতে পারে।
সি.এস, এস.এ, আর.এস ও বি.এস ম্যাপের পার্থক্য
- সি.এস (ক্যাডাস্ট্রাল সার্ভে): ব্রিটিশ আমলের প্রথম পূর্ণাঙ্গ জরিপ (১৮৮৮–১৯৪০)। পুরোনো মালিকানা যাচাইয়ে লাগে।
- এস.এ (স্টেট অ্যাকুইজিশন): জমিদারি প্রথা বিলোপের পর ১৯৫৬–৬২ সালের জরিপ, সাধারণত সি.এস ম্যাপের উপর ভিত্তি করে।
- আর.এস (রিভিশনাল সার্ভে): সংশোধিত জরিপ — অনেক এলাকায় এখনকার প্রধান রেকর্ড।
- বি.এস (বাংলাদেশ সার্ভে): সর্বশেষ চলমান জরিপ; ঢাকায় একে সিটি জরিপও বলে।
এক মৌজার একাধিক "সিট" কেন?
বড় মৌজার নকশা একটি কাগজে আঁটে না, তাই কয়েকটি সিটে ভাগ করে আঁকা হয় (সিট-১, সিট-২ …)। আপনার দাগটি কোন সিটে আছে জানা না থাকলে সব সিট রিকুয়েস্ট করুন।
রিকুয়েস্টের পর কত সময় লাগে?
সাধারণত ২৪ ঘণ্টার মধ্যে ইমেইলে ডাউনলোড লিংক পাঠানো হয়। ইমেইল না পেলে স্প্যাম/প্রোমোশন ফোল্ডার দেখুন বা আমাদের সাথে যোগাযোগ করুন। এখানকার ম্যাপ তথ্য জানার জন্য; সরকারি সার্টিফায়েড কপির জন্য জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ড রুম বা ভূমি মন্ত্রণালয়ের অনলাইন সেবা দেখুন।
Land Bangladesh-এ ফ্রি বিজ্ঞাপন দিন — সারা দেশের ক্রেতা সরাসরি যোগাযোগ করবে।