আবাসিক বিক্রি হবে
০৬/০৫/২০২৬
রাজশাহীর বুধপাড়া ফ্লাইওভার সংলগ্ন ৩০ নং ওয়ার্ডে ৪ কাঠা জমি বিক্রয়
Rajshahi, উত্তর বুধপাড়া, ৩০ নং ওয়ার্ড, রাজশাহী সিটি কর্পোরেশন।
৳ 36,00,000
৳ 9,00,000 প্রতি কাঠা
আয়তন৪ কাঠা
ধরনআবাসিক
লোকেশনRajshahi
বিজ্ঞাপন নং352
বিস্তারিত বর্ণনা
রাজশাহী সিটি কর্পোরেশনের ৩০ নং ওয়ার্ডের বুধপাড়া ফ্লাইওভারের উত্তর পাশে একটি অভিজাত ও নিরিবিলি পরিবেশে ৪ কাঠার ভিটা জমি বিক্রয় করা হবে। মসজিদ ও মাদ্রাসা সংলগ্ন এই জমিটিতে বর্তমানে একটি টিনশেড বাড়ি আছে যা ভেঙে নেওয়া হবে। জমির সামনে ড্রেনসহ ৮ ফুট রাস্তা আছে এবং নকশা অনুযায়ী আরও ৪ ফুট রাস্তা যোগ হয়ে মোট ১২ ফুট চওড়া রাস্তার সুবিধা পাওয়া যাবে। সরকারি কারেন্ট পোল, পানি ও ড্রেনেজ লাইনসহ সকল নাগরিক সুবিধা এখানে বিদ্যমান। নিষ্কণ্টক এবং একক মালিকানার এই জমিটি পারিবারিক সূত্রে বন্টননামা অনুযায়ী প্রাপ্ত এবং খারিজ করা আছে।
পরামর্শ: জমি ক্রয়-বিক্রয়ে সবকিছু যাচাই করে কিনুন
- সরেজমিনে জমি দেখুন এবং সীমানা মিলিয়ে নিন।
- দলিল, খতিয়ান (CS/SA/RS/BS), নামজারি ও খাজনার রসিদ ভূমি অফিসে যাচাই করুন।
- বিক্রেতাই প্রকৃত মালিক কি না এবং জমি মামলা বা বন্ধকমুক্ত কি না নিশ্চিত হোন।
- রেজিস্ট্রির আগে অগ্রিম টাকা না দেওয়াই ভালো; প্রয়োজনে আইনজীবীর পরামর্শ নিন।